সীমা হামিদকে সম্মানসূচক ডক্টরেট দিয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫০

সমাজসেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন বিশেষ অবদানের জন্য ইয়ুথ বাংলা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও সমাজসেবী সীমা হামিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট।

শনিবার ( ৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি পাঁচ তারকা হোটেলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট আয়োজিত অনুষ্ঠানে সীমা হামিদের হাতে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর র‌্যান্ডি ডি ওয়ার্ড।

অনুষ্ঠানে মোট চার জনের হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দুই জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি এবং অন্য দুইজনকে প্রফেশনাল ডিগ্রি দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ থেকে সীমা হামিদকে নির্বাচিত করার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি বলেছে, সমাজসেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।

ডিগ্রি প্রদান অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ভাইস-চ্যান্সেলর ড. ড্রাগন জোভানভ, ডিন ড. সফি নুবানি, ড. ভেদ্রানাসহ অন্যান্য শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সীমা হামিদ সমাজসেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এর আগেও দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পুরস্কার পেয়েছেন। ২০২২ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২২’-এ গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড, একই বছর ভারতের অরিজিৎ অফিসিয়াল থেকে সমাজসেবা ও নারীর উন্নয়নের জন্য ‘দুর্গা সম্মান ২০২২’ অ্যাওয়ার্ড' পেয়েছেন তিনি।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম