উচ্চ আদালতের কর্মচারীদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ১৫:২৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৫:২৩

কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ বিষয়ে প্রাথমিক অনুসন্ধানের জন্য কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান সাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্ত প্রাথমিক অনুসন্ধানের নিমিত্তে কমিটি গঠন প্রসঙ্গে’ দেওয়া আদেশে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি বিষয়ক অভিযোগ সংক্রান্ত প্রাথমিক অনুসন্ধানের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি পুর্নগঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন– হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) আলমগীর মুহাম্মদ ফারুকী, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান, আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও অর্থ) এম এম মোর্শেদ ও হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার রাশেদুর রহমান।

/বিআই/এফএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম