গণ-অবস্থানের নামে বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ১৩:৩২আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:৫২

পূর্ব ঘোষিত ‘গণ-অবস্থান’ কর্মসূচিকে ঘিরে বিএনপি রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে মুজিব কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ১১ জানুয়ারি দেশব্যাপী গণ-অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা গণ-অবস্থান কর্মসূচি পালন করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণ-অবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধ্বংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।’

গণ-অবস্থানের নামে বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনী এমন কর্মসূচিতে প্রতিরোধ স্বয়ংসম্পূর্ণ দাবি করে মন্ত্রী বলেন, ধ্বংসাত্মক কাজ হলে তা কঠোরভাবে দমন করা হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম