বিএনপির গণ-অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর কিছু পয়েন্টে যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৫:৩২আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫:৩৫

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এ দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বিএনপি ও জামায়াতের গণ-অবস্থান কর্মসূচির প্রতিবাদে সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে রাজধানীর কিছু পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে তা স্বাভাবিক হয়ে আসে।

বুধবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর থেকে এ যানজট সৃষ্টি হয়। বিশেষ করে ফার্মগেট হয়ে শাহবাগ এবং প্রেস ক্লাব পর্যন্ত তীব্র যানজটে পড়তে হয়েছে যাত্রীদের। যানজটে রাস্তার এক পাশের সড়কে গাড়ি চলাচলের সুযোগ ছিল না। তবে বিপরীত পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

ফার্মগেট থেকে প্রেস ক্লাবে তীব্র যানজট পেরিয়ে আসছিলেন গণমাধ্যম কর্মী বাবলু হাসান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি সাড়ে ১১টার দিকে কাওরানবাজার থেজে শাহবাগ হয়ে প্রেসক্লাবে দিকে আছিলাম। পথে তীব্র যানজটে পড়তে হয়েছে। পুরো রাস্তা জ্যাম পেরিয়েই আসতে হয়েছে।’

এ দিকে দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে জ্যাম আটকে থাকা বাস চালক মনির হোসেন বলেন, ‘ফার্মগেট পার হওয়ার পর ৪০ মিনিটের মতো বাস জ্যামে আটকে ছিল। পরে অনেকটা স্বাভাবিকবেই এসেছি।’

এ প্রসঙ্গে রমনা ট্রাফিক জোনের একজন সহকারি পুলিশ কমিশনার বলেন, ‘বিএনপির গণ-অবস্থান কর্মসূচি চলাকালে সকাল ১১টার পর থেকে কিছু পয়েন্টে যানজট সৃষ্টি হয়। তবে সেটি তেমন দীর্ঘস্থায়ী হয়নি। দুপুরের পরে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। গাড়ি চলাচলে তেমন কোনও সমস্যা হয়নি।’

 

 

 

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম