অনুর্ধ্ব-২৩ ভলিবল দল ও কৃতি সেনা অ্যাথলেটদের সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৩, ১৮:১৬আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৮:১৬

বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২৩ ভলিবল দল এবং কৃতি সেনা অ্যাথলেটদের সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনী। বুধবার (১১ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে একটি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা জানানো হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বুধবার ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। এতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২৩ ভলিবল দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তি এবং বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের কৃতি অ্যাথলেট, কোচ ও ম্যানেজারদের অসামান্য অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২৩ ভলিবল দল কিরগিজস্তানের বিপক্ষে ফাইনালে ৩-২ সেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কা তৃতীয় স্থান অর্জন করে। এছাড়াও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২২-এ বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দল মোট ২১টি স্বর্ণ, ১৪টি রৌপ্য এবং ১৬টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং সাত জন প্রতিযোগী ট্রিপল জাম্প, হাই জাম্প, ১০০০০ মি. দৌড় ও ১০০ মি. রিলে দৌড়ে জাতীয় রেকর্ডের গৌরব অর্জন করেছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, বিজয়ের মাসে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের এই দুটি অর্জন অত্যন্ত প্রশংসার দাবি রাখে। এ অর্জনকে পুঁজি করে বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২৩ ভলিবল দল আগামীতেও আন্তর্জাতিক পর্যায়ে জয়ের ধারা অব্যাহত রাখবে। সেই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে এই সাফল্য নতুন প্রেরণার সঞ্চার করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২৩ ভলিবল দলের ম্যাচ সেরা খেলোয়াড়, টুর্নামেন্ট সেরা লিবারু ও সেটার, ম্যানেজার ও কোচকে নগদ চেক দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের কৃতি অ্যাথলেট, কোচ ও ম্যানেজারদের নগদ চেক দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন– সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমসহ সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি, শীর্ষ কর্মকর্তা ও সদস্য, বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২৩ ভলিবল দলের খেলোয়াড় ও কোচ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী অ্যাথলেটিক্স দলের রেকর্ডধারী খেলোয়াড় ও কোচ, মিডিয়া ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা।

 

 

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম