পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৩, ২২:২৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২২:২৮

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৬ জুন সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনাসহ   হতাহতের ঘটনা ঘটে।

পরে ২০২২ সালের ২৬ জুন গৃহীত সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন পদ্মা সেতুতে  মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

সরকারের পক্ষ থেকে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম