গৃহশ্রমিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ১৫:৪৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৫:৫৩

গৃহশ্রমিকদের ওপর সহিংসতা বন্ধ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিক ট্রেড ইউনিয়ন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শনিবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা এ দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গৃহকর্মে নিযুক্ত শ্রমিকের ওপর নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। অথচ গৃহশ্রমিক হিসেবে তাদের যেমন কিছু ন্যায্য অধিকার রয়েছে, তেমনই রয়েছে মানুষ হিসাবে মর্যাদা পাওয়ার অধিকার।

তারা বলেন, সম্প্রতি ঢাকার বনানীতে তানিয়া বেগম (১৭) এবং কুমিল্লায় শিশু গৃহশ্রমিক সুমাইয়া আক্তার (১২) নামে দুই গৃহশ্রমিক অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। গৃহশ্রমিক তানিয়াকে মুখে স্কচটেপ এবং হাতে গ্লু লাগিয়ে নির্যাতন করা হয়েছে। গৃহশ্রমিকদের ওপর এ ধরনের সহিংসতা ও নির্যাতনের ঘটনা অমানবিকতার চরম নিদর্শন।

নীতি বাস্তবায়ন না হওয়াই গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে জানিয়ে বক্তারা আরও বলেন, গৃহশ্রমিকদের সুরক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে। এছাড়া বিচারহীনতার কারণে দোষীরা বারবার গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের সাহস পাচ্ছে। যদি এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে সেই ভয়ে আর কেউ গৃহশ্রমিকদের নির্যাতনের সাহস দেখাবে না।

এ সময় বক্তারা আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করাসহ সারা দেশে গৃহশ্রমিকদের নিরাপত্তায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়ন; শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করা; গৃহশ্রমিকদের মামলায় সরকারিভাবে আইনি সহায়তা দেওয়া; সব গৃহশ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা; নির্যাতনে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ দেওয়া; আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় নিয়োগকারী কর্তৃক বহন করা; নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকাদের পুনর্বাসনের দাবি জানান।

গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেফারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক প্রমিলা পোদ্দার প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম