দিনাজপুর থেকে ‘অপহরণের শিকার’ কিশোরী ঢাকায় উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জানুয়ারি ২০২৩, ১৪:৪৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৮

দিনাজপুরের বিরল এলাকা থেকে ‘অপহৃত’ এক কিশোরীকে ঢাকার মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি বলছে, এসময় কথিত অপহরণকারী মো. আলফাজ ওরফে আকাশ (২২) নামে এক তরুণকেও গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। দুপুরের দিকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৪ এর এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আবদুর রহমান।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলফাজ র‍্যাবকে জানিয়েছে, সে ওই কিশোরীকে প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। রাজি না হওয়ায় গত বছরের ২৭ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে জোর করে একটি মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে। পরে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।

গ্রেফতারকৃত অপহরণকারী আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব। 

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম