বিএনপির দুই নেতার ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য’ নিয়ে ১১ সংগঠনের বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৩, ২০:৫৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২২:১৭

দেশের ১১টি পেশাজীবী ও সামাজিক সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, সম্প্রতি ঢাকার এক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বর রায় আমাদের স্বাধীনতাকে ‘বাই চান্স’ বলে যে মিথ্যাচার এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। রবিবার (১৫ জানুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, একই অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা আবদুল আউয়াল মিন্টু বাহাত্তরের সংবিধান পরিবর্তন করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তা এ দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। 

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির ২৩ বছরের লড়াই-সংগ্রাম, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা এবং ৩০ লাখ শহীদের আত্মদানকে অবজ্ঞা করে দেওয়া গয়েশ্বর রায়ের এ বক্তব্য স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে ঐক্যেরই বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি।

বিএনপির এ দুই নেতাকে তাদের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বাধীনতার ইতিহাস ও আদর্শকে যারা ভূলুণ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন– অধ্যাপক কামরুল হাসান খান, মহাসচিব- বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদ, অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সভাপতি- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মোহাম্মদ ওমর ফারুক, সভাপতি- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, অধ্যাপক এহতেশামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক- বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, সাধারণ সম্পাদক- বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, ড. নিমচন্দ্র ভৌমিক, সভাপতি- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, ফরিদা ইয়াসমিন, সভাপতি- জাতীয় প্রেস ক্লাব, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, সভাপতি- বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অধ্যাপক আ ব ম ফারুক, সাধারণ সম্পাদক- বঙ্গবন্ধু পরিষদ, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোলাম কুদ্দুছ, সভাপতি- সম্মিলিত সাংস্কৃতিক জোট।

 

 

 

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম