বিপদে পুলিশ সদস্যদের পাশে থাকবেন ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭

সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের কোনও সদস্য বিপদে পড়লে পাশে থাকবেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যায়ও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশান ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনে সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়ে ডিএমপি) কমিশনার এ আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম। এতে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের সাংগঠনিক কাঠামো ও দৈনন্দিন কর্মযজ্ঞ উপস্থাপন করেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, কনস্টেবল থেকে কমিশনার সবাই মিলে আমরা একটি টিম। টিমের সদস্যদের কষ্টে রেখে কাজ করার সুযোগ নেই। দায়িত্ব পালন করতে গিয়ে কোনও সদস্যের বিপদ এলে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। ব্যক্তিগত বা পারিবারিক সমস্যায়ও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, একটাই চাওয়া, আমরা সবাই মিলে পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে ২ কোটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবো। নিরাপত্তা দেওয়ার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

বিশেষ কল্যাণ সভায় ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা কমিশনারকে জানান। ডিএমপি কমিশনার প্রতিটি সমস্যা সমাধানে সবাইকে আশ্বস্ত করেন।

বিশেষ কল্যাণ সভায় আরও ছিলেন– ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীন, উপ-পুলিশ কমিশনাররাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম