সোহরাওয়ার্দী উদ্যানে শব্দদূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপিকে চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ০২:৩২আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০২:৩২

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলাকালে সভা-সমাবেশের অনুমতি প্রদানে আদালতের সময়সূচি পর্যালোচনা ও লাউড স্পিকার ব্যবহার থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের ৩টি অঙ্গের অন্যতম বিচার বিভাগের অভিভাবক বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্ট মূল ভবন, অ্যানেক্স ভবন, বিজয়-৭১ ভবন, পুরাতন হাইকোর্ট ভবনে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সর্বোচ্চ আদালত হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি মহোদয়গণ অতিগুরুত্বপূর্ণ মামলার বিচারকার্য পরিচালনা করে থাকেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়াম, সোহরাওয়ার্দী উদ্যান ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন ধরণের সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। আদালত চলার সময়ে ওই সমাবেশস্থল হতে উচ্চস্বরে শব্দের কারণে আদালতের নিয়মিত কার্যক্রম পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকায় সভা-সমাবেশের অনুমতি প্রদানের ক্ষেত্রে আদালতের সময়সূচি পর্যালোচনা এবং সভা-সমাবেশস্থলে লাউড স্পিকার ব্যবহার হতে বিরত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে চিঠিতে অনুরোধ জানিয়েছে কোর্ট প্রশাসন।

প্রসঙ্গত, এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রাজনৈতিক সমাবেশের কারণে সৃষ্ট শব্দদূষণে বিচারকাজে বিঘ্ন ঘটায় ক্ষোভ প্রকাশ করেছিলেন হাইকোর্ট। পরে বিচারপতি মো. আশরাফুল কামাল সুপ্রিম কোর্ট প্রশাসনকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছিলেন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম