বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে

আবিদ হাসান
১৯ জানুয়ারি ২০২৩, ২২:০১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২২:০৫

জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। মাস শেষ হলেই ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে ভাষা আন্দোলনের স্মরণে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা-২০২৩। এরইমধ্যে মেলা আয়োজনের প্রস্তুতি পর্বের কাজ শুরু করেছে বাংলা একাডেমি। প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বইমেলা। শেষ মুহুর্তে পুরোদমে চলছে বইমেলার প্রস্তুতি। বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশ, কাঠ, টিন দিয়ে স্টল নির্মাণের কাজে ব্যস্ত নির্মাণ শ্রমিকরা। স্টল নির্মাণের কাজ প্রায় শেষ দিকে। তবে প্যাভিলিয়নের কাজ আজকেই শুরু হয়েছে। খুব শিগগিরই প্যাভিলিয়নের কাজও শেষ হবে বলে জানিয়েছেন নির্মাণ শ্রমিকরা। বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, প্রতিবার স্টল ও প্যাভিলিয়ন মিশ্রভাবে থাকলেও এবারের স্টল ও প্যাভিলিয়নের জন্য আলাদা সারি রয়েছে। দেখতে আগের চাইতে বেশ গোছানো মনে হচ্ছে। বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে

আবদুল হামিদ নামে স্টল নির্মাণের কাজে যুক্ত একজন শ্রমিক জানান, আগামী ২৫-২৬ তারিখের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশনা আছে। এবং সে সময়ের মধ্যেই কাজ শেষ হবে। নির্মাণ কাজ শেষ হলেই প্রকাশকদের কাছে স্টল ও প্যাভিলিয়নগুলো হস্তান্তর করা হবে।

বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে

ছবি: নাসিরুল ইসলাম

/এমএস/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম