আমেরিকার ভিসা জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ১৮:৩৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৮:৩৬

বিপুল অংকের অর্থের বিনিময়ে চুক্তি করে অভিনব প্রতারণার মাধ্যমে মার্কিন ভিসা নিয়ে জালিয়াতির অভিযোগে চক্রের ছয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, পলাশ চন্দ্র দাস (৩৯), ওয়াহিদ উদ্দিন (৩৮), শফিকুল ইসলাম সুমন (৩৭), মাহবুবুর রহমান (৩৬), মোহাম্মদ আরিফুর রহমান (৩৬) ও আবু জাফর (২৫)।

জানা গেছে, গত তিন বছর ধরে ‘ট্রাভেলস ডায়েরি’ নামে একটি এজেন্সির মালিক ওয়াহিদ উদ্দিন (৩৮) ও তার সহকারী শফিকুল ইসলাম সুমন (৩৭) এবং আরও কয়েকজন পরস্পর যোগসাজশে মালদ্বীপ, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের জাল সিল যুক্ত করে পাসপোর্ট ‘ভারী’ করে। দূতাবাসে ভিসার আবেদন জমা দেওয়ার পর দূতাবাসের কর্মকর্তাদের কাছে ভিসা এবং সিল অসঙ্গতিপূর্ণ মনে হলে তথ্য যাচাই করে বিষয়টি প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হলে ৬ প্রতারককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, এই চক্রটি লোকজনদের কাছ থেকে বিপুল অংকের টাকা নিয়ে আমেরিকার ভিসা পাইয়ে দেওয়ার জন্য গত ৩ বছর ধরে এ ধরনের অপতৎপরতা চালিয়ে আসছিল। এচক্রের অনেকেই বিভিন্ন ট্রাভেল এজেন্ট এর মালিক এবং এর সম্পৃক্ত। 

/আরটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি