সংবিধান অনুযায়ীই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ১৪:১৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৪:১৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদোন্নতি প্রাপ্ত জেলা ও দায়রা জজদের নিয়ে আয়োজিত ১০ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের স্থায়ীত্বকালেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে যেসব সহযোগিতা লাগে এবং যেসব সরকারি বিভাগগুলো তাদের আওতায় থাকে সেইগুলো নির্বাচন কমিশনের নির্দেশনায় চলবে। আর সরকার ডে টু ডে রুটিনে কাজ করবে। সেই আদলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলা হচ্ছে- সেটা আদালত দ্বারা অবৈধ ঘোষিত হয়েছে। এই রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনীও করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা আমি দেখি না।‘

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে আইনজীবীদের বাগবিতণ্ডার ঘটনার উদ্ভুত পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আপনারা (গণমাধ্যম) বলছেন বার বার ঘটছে। আমি বলবো, এখন যেমন বিষয়টি মিডিয়ার নজরে আসছে, আগে কিন্তু এমনটি ছিল না। এ রকম ঘটনা বারে (আইনজীবী সমিতি) ঘটেই থাকে। মাঝে মাঝে এমন হয়, বারের যারা সিনিয়র আছেন তারাই এটা শেষ করে দেন। কখনও কখনও এটা বিজ্ঞ জেলা জজ সাহেব শেষ করে দেন। তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একটি ঘটনা তার অধিক্ষেত্রের অতিরিক্ত ঘটে গেছে। এই সমস্যা সমাধান করার জন্য আমরা সচেষ্ট।’

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি, বার এবং বেঞ্চ অধিকন্তু একটি সংসারের মতো। এখানে এরকম ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এ রকম ঘটনা না ঘটুক এমনটিই আমাদের চাওয়া। আমি মনে করি, এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তারাই এ ঘটনার সমাধান করবেন।’

আদালত বর্জনের ফলে দুই বিচারক সেখানে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের জিএ কমিটি বিজ্ঞ বিচারকদের বদলি করেন। এখন এটা তাদের এখতিয়ারধীন। আমি সেখানে কোনও কথা বলবো না।’

আইনমন্ত্রী আগামীতে রাষ্ট্রপতি হচ্ছেন, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘গুজবে কান দেবেন না।’

এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদোন্নতিপ্রাপ্ত জেলা ও দায়রা জজদের নিয়ে আয়োজিত ১০ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- আইন সচিব মো. গোলাম সারওয়ার।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম