বৈশ্বিক মন্দা নয় দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে সংস্কারহীন কাঠামো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ০৪:২১আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৪:২১

কেবল বৈশ্বিক মন্দা নয় বরং বছরের পর বছর সংস্কারহীন কাঠামো দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে রাজস্ব আদায়ে ব্যর্থতা ও আর্থিক খাতে অপরিপক্ব সিদ্ধান্তে ভর্তুকির চাপে পড়েছে সরকার। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়লে আরও চাপ বাড়বে। এই অবস্থায় সংকট মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা৷

শনিবার (২১ জানুয়ারি) ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত 'কোথায় দাঁড়িয়ে অর্থনীতি?' শীর্ষক এক গোল টেবিল আলোচনা সভায় তারা এই মত প্রকাশ করেন। সভার সঞ্চালনা করেন এডিটরস গিল্ডের যুগ্ম সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

গোল টেবিল বৈঠকে আলোচকরা মনে করেন, মূল্যস্ফীতির কারণে কমছে আমানতকারীদের সঞ্চয়, আছে ডলার সংকটও। আর বাড়ন্ত খেলাপি ঋণ, সুশাসনের অভাব ব্যাংকিং খাতে আস্থা কমিয়ে সংকট আরও বাড়িয়েছে।

এ বিষয়ে এবিবি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'আমরা ব্যাংকিং খাতে অনেক অপরাধেই সাজা দেইনি। শুরুতেই যদি সাজা দিতাম তাহলে অনেক কিছু বন্ধ করতে পারতেন।'

এফবিসিসিআই’র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, 'গ্যাসের দাম বৃদ্ধি হলে বাজারে এর প্রভাব পড়বে, বাজারে অস্থিতিশীল সৃষ্টি হবে। মুদ্রাস্ফীতি ঘটবে।'

পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, 'মুদ্রাস্ফীতির বিষয়ে আমাদের ধান চাল যদি একটু ভালো থাকে, সরবরাহ পরিস্থিতি ভালো থাকে তাহলে আমরা এইটাকে ম্যানেজ করে নিতে পারবো।'

ইউএনডিপি'র কান্ট্রি ইকনোমিস্ট নাজনিন আহমেদ বলেন, 'ব্যবসায়ীদের এখন ভাবতে হবে আইএমএফ-এর চাপে বা অন্য কিছু নয়, যে টেক্স তারা দেননি এতকাল সেই কারণে গ্যাসের দাম বাড়িয়ে সরকারকে ভর্তুকির বোঝা কমাতে হচ্ছে।'

সানেক’র নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, 'আমরা মনে করছি যে ডলারের দরটা বাজারমুখি করে দিলেই রেমিট্যান্স হু হু করে বাড়তে থাকবে। হুন্ডির একটা বড় চাহিদা হচ্ছে যারা দেশ থেকে টাকা পাচার করছে। এই ম্যাচিংটা হবার জন্যই হুন্ডির বাজার রমরমা।'

বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ বলেন, 'সংকট কাটানোর জন্য যে পলিসি মেকিং তা ভুল ছিল।'

সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান বলেন, 'নীতিনির্ধারকদের আগে বর্তমান অবস্থার কথা স্বীকার করতে হবে। তারপর এই বিষয় সমাধানে তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।'

পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার বলেন, 'বৈশ্বিক মন্দায় আমরা একটা অর্থনৈতিক চাপের মধ্যে আছি—এটা অস্বীকার করা যায় না। কারণ আমরা তো বিশ্ব থেকে আলাদা কোনও দ্বীপ না। তবে এইটা ভালো—সংকটকালে আলোচনা হচ্ছে বিষয়গুলো নিয়ে। এর থেকে সমাধান বেরিয়ে আসবে।'

/জেডএ/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম