১১ বছর ধরে পলাতক হিযবুত তাহরীরের নেতা তৌহিদ গ্রেফতার

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ১৩:০২আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৩:০২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের অন্যতম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান ওরফে তৌহিদকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে র‌্যাব-২ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

রবিবার (২২ জানুয়ারি) সকালে র‍্যাব-২ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুল হক এতথ্য জানান। তিনি জানান, গ্রেফতার তৌহিদ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার তোফাজ্জল হোসেনের পুত্র।

এ বিষয়ে এএসপি ফজলুল হক বলেন, গ্রেফতার তৌহিদ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুন্যালের ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক জঙ্গি আসামি। এছাড়া সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিগত ১১ বছর যাবৎ আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল।

তিনি জানান, গ্রেফতারকৃত তৌহিদুর রহমান তৌহিদ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে হিজবুত তাহরীর লিফলেট এবং পোস্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে আসছিল। এছাড়া সে মাদ্রাসা ও স্কুলের ছাত্রসহ তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে। সে গণতন্ত্রকে ভাইরাস আখ্যা দিয়ে খেলাফত প্রতিষ্ঠার কাজ করতো।

ফজলুল হক বলেন, গ্রেফতাকৃত তৌহিদ রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় ও চার্জশিটভুক্ত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর'র শীর্ষ পর্যায়ের নেতা। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিগত ১১ বছর যাবৎ আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অবাধে চালিয়ে আসছিল। এছাড়া সে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন ফেরারি আসামি। সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে বিগত দিন গুলোতে বিভিন্ন উপায়ে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করত। 

গ্রেফতারকৃত জঙ্গি নেতা তৌহিদকে জিজ্ঞাসাবাদ শেষে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক