বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা: বাসচালক ও তার সহকারী গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১০:২৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১০:২৫

রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় ঘাতক বাসটির চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে ঘাতক বাস চালক ও সহকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ।

গ্রেফতাররা হলো- চালক লিটন (৩৮) ও তার সহকারী আবুল খায়ের। দুই জনের বাড়ি ভোলায়।

এর আগে রবিবারই নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় এ দুর্ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। 

পুলিশ জানিয়েছে, তাদের সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ রয়েছে।

তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া ও তার বন্ধুকে চাপা দেওয়া ভিক্টর পরিবহনের চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল রবিবার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান সাদিয়া। এই ঘটনায় রাস্তা বন্ধ করে রবিবার প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। এছাড়া আজ সোমবার দুপুরেও এ ঘটনায় বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম