হাতিরঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১৩:১৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৩:১৬

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি।

এসআই এনামুল হক সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল একটি ট্রাউজার। তাৎক্ষণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির মানুষ। মরদেহে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম