বিচারবিভাগীয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিষয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৪৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৪৬

বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের উচ্চ আদালতসহ বিভিন্ন সরকারি অফিসে প্রেষণে বা নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণসহ বেশকিছু বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ  অবশ্যই গ্রহণ করতে বলা হয়েছে। সোমবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত ‘বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ গ্রহণের বাধ্যবাধকতা প্রসঙ্গ’ শীর্ষক স্মারকে এ অনুরোধ জানানো হয়।
স্মারকে বলা হয়, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী, ‘বিচার বিভাগীয় কর্মকর্তাদের সংশ্লিষ্ট যাবতীয় বিষয়, যেমন কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুর, শৃঙ্খলা বিধান, বিদেশ ভ্রমণ ও চাকরির অন্যান্য শর্ত বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে।
স্মারকে বলা হয়, নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরির শর্তাবলি, বিদেশ ভ্রমণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সুপ্রিম কোর্টের সঙ্গে আবশ্যিকভাবে পরামর্শের বাধ্যবাধকতা রয়েছে। এর যেকোনও ব্যত্যয় আইন, বিধি-বিধান ও শৃঙ্খলা পরিপন্থী এবং অসদাচরণের সামিল।
/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম