কণ্ঠশিল্পী আসিফকে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৭:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:২৫

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২৫ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসিফের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এম. আনিসুজ্জামান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর কণ্ঠশিল্পী আসিফ আকবরকে নতুন ই-পাসপোর্ট দিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট নতুন ই-পাসপোর্ট পাওয়ার নির্দেশনা চেয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর হাইকোর্টে রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, আসিফ আকবর দেশের ও দেশের বাইরের শ্রোতাদের কাছে জনপ্রিয় কণ্ঠশিল্পী। পাসপোর্ট না থাকার কারণে তিনি দেশের বাইরে কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। তিনি ২০২১ সালের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্ট চেয়ে আবেদন জানিয়েছিলেন। কিন্তু এতদিনেও তাকে পাসপোর্ট সরবরাহ করা হয়নি। তাই এ বিষয়ে নির্দেশনাসহ রুল জারির বিষয়ে রিটে আর্জি জানানো হয়েছিল।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের