এই সরকারের কাছে কিবরিয়া হত্যার ‘সুষ্ঠু বিচার আশা করে না’ পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৩, ১৮:১০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৮:১০

এই সরকার ক্ষমতায় থাকাকালে প্রয়াত অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ‘সুষ্ঠু বিচার পরিবার আশা করে না’ বলে মন্তব্য করেছেন তার ছেলে ড. রেজা কিবরিয়া। তার পিতার ১৮তম মৃতুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) বনানী কবরস্থানে এসব কথা বলেন রেজা কিবরিয়া। 

এই দিন পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। জিয়ারতের পর ‘কিবরিয়া পরিবার’-এর ব্যানারে মানববন্ধনে অংশ নেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ অনেকে।

গণ অধিকার পরিষদের সভাপতি ও অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বলেন, ‘২ বছর তত্ত্বাবধায়ক সরকার, ২ বছর বিএনপি সরকার ও ১৪ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও এই হত্যার কোনও বিচার হয়নি। এ থেকে সহজেই অনুমান করা যায় তারা চেষ্টা করেছেন মিথ্যা তদন্ত, মিথ্যা মামলা দিয়ে আসল খুনিদের আড়াল করতে। তাই আমি মনে করি, আইনের শাসন ও সুষ্ঠু বিচারের আশা করা কঠিন।’

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘শহীদ শাহ এ এম এস কিবরিয়ার মতো একজন গুণী মানুষকে হত্যা করা হলো, অথচ এই হত্যার বিচার করছে না এই আওয়ামী সরকার।’

এই সরকারের কাছে কিবরিয়া হত্যার ‘সুষ্ঠু বিচার আশা করে না’ পরিবার

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে একটি জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী কিবরিয়া। চিকিৎসার জন ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওই ঘটনায় কিবরিয়ার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন আরও ৭০ জন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম