ইউপি সদস্যদের প্রতি রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ১৯:৫০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:৫০

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং রফতানিযোগ্য কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে দেশের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)।

শনিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন ও পতিত জমি ব্যবহারে ইউপি সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এই আহ্বান জানান সংগঠনটির নেতারা।

সভায় বক্তারা বলেন, যেহেতু ইউপি সদস্যরা জনপ্রতিনিধি এবং একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করেন, তাই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে তাদের সম্পৃক্ত থাকা প্রয়োজন। ইউপি সদস্যরা কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিভিন্ন সহায়তা ও সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারেন। এতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিদেশে খাদ্য রফতানির সুযোগ তৈরি হবে।

আলোচনা সভায় ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাইসসের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম