খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাইসাইকেল আরোহীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৫৯

রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাইসাইকেল আরোহী মহসিন রেজা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পুরানা পল্টনে একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।

রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া বলেন, গত শনিবার দিবাগত (২৯ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে বাইসাইকেল চালিয়ে তার কর্মস্থল পুরানা পল্টন থেকে পূর্ব গোড়ানের বাসায় ফিরছিলেন মহসিন রেজা। খিলগাঁও রেলগেট ফুটওভার ব্রিজের নিচে সড়কে দ্রুতগতির অজ্ঞাত কোনও যানবাহন পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় সিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। 

সেখান থেকে আহতবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রবিবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মহাসিন রেজা সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার কারিয়া বাজার এলাকার ওয়াজেদ আলী মণ্ডলের ছেলে।

/এআইবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক