ভাটারায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বাংলা ট্রিবিউট রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১১:৫৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৫৫

রাজধানীর ভাটারায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় মো. রূপচাঁন আকন্দ (২৮) নামে ওই যুবককে সেখান থেকে তাকে উদ্ধার করে ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালু বাদল মিয়া জানান, রূপচান ব্যাটারি চালিত অটোরিকশার চালক। সে রাতে রিকশা নিয়ে বের হয়েছিল। ভাটারা মোড় ১০০ ফিট রাস্তায় রাত সাড়ে ৩টার দিকে অটোরিকশা চালানোর সময় পেছন থেকে বালু ভর্তি ট্রাকের ধাক্কা দেয়। এতে সে রাস্তায় সিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে মেডিক্যালের নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত রূপচাঁন ময়মনসিংহ ধুবাউড়া উপজেলার রগুরামপুর গড়তলা বাজার গ্রামের আব্দুল লতিফের ছেলে। বর্তমানে শাহজাদপুর খিলবাড়ির টেক পরিবারের সাথে ভাড়া বাসায় থাকদেন। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

/এআইবি/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম