প্রথম শুক্রবারে জমজমাট বইমেলা

আবিদ হাসান
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৩

বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এলাকাজুড়ে চলছে অমর একুশে বইমেলা। মেলা এলেই ছুটির দিনের অপেক্ষায় থাকেন লেখক-প্রকাশক, বিক্রয়কর্মী, দর্শনার্থী ও পাঠকরা। কেননা, ছুটির দিনেই জমে উঠে মেলা, নামে দর্শনার্থী ও ক্রেতাদের ঢল। অমর একুশে বইমেলা-২০২৩'র প্রথম ছুটির দিন ছিল শুক্রবার (৩ ফেব্রুয়ারি)। আর প্রথম ছুটির দিনেই জমজমাট হয়ে ওঠে বইমেলা।

এদিন সকাল ১১টায় মেলার মূল ফটক খুলে দেওয়া হয়। সকালে শিশুদের আগমন শুরু হয় ধীরে ধীরে, বিকালে শিশু চত্বর উদ্বোধনের আগে শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এরপর বেলা গড়াতেই বাড়তে থাকে প্রাপ্ত বয়স্ক পাঠক-দর্শনার্থীদের ভিড়। বেলা যত বেড়েছে মেলায় দর্শনার্থীদের সংখ্যাও বেড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মেলায় প্রবেশ করতেই যেন সব ক্লান্তি উধাও দর্শনার্থীদের। ভেতরে প্রবেশ করেই গিয়েছেন পছন্দের প্রকাশনাগুলোতে। কিনেছেন প্রিয় লেখকের বই, নিয়েছেন অটোগ্রাফ। কেউ কেউ প্রিয় লেখকের সঙ্গে ছবিও তুলছেন।

দর্শনার্থীদের সরব উপস্থিতিতে মেলায় বইও বিক্রি হয়েছে বেশ। সকাল থেকেই ব্যস্ত সময় পার করেছেন বিক্রয়কর্মীরা। প্রথমা প্রকাশের বিক্রিয়কর্মী আসাদ তালুকদার বলেন, ‘আজ মেলার প্রথম ছুটির দিন, পাঠক-দর্শনার্থীদের ভিড় ভালোই হয়েছে, মেলা এবার একটু আগেই জমজমাট বলা যায়। চিত্রনায়ক ফেরদৌসের বই বেরিয়েছে। তিনি এসেছেন, আনিসুল হক আছেন। সবাই তাদের বই কিনছেন, অটোগ্রাফ-সেলফি নিচ্ছেন।’

শুক্রবার উপচে পড়া ভিড় ছিল বইমেলায়

আবিষ্কার প্রকাশনীর বিক্রয়কর্মী ফাতেমা বলেন, ‘মেলার প্রথম শুক্রবার ভালোই বিক্রি হচ্ছে। দর্শনার্থী-পাঠক সমাগমও বেশ ভালো।’ সময়ের সঙ্গে সঙ্গে পাঠক এবং বিক্রি উভয়ই বাড়বে বলে প্রত্যাশা এই বিক্রয়কর্মীর।

রাজধানীর মোহাম্মদপুর থেকে মেলায় বই কিনতে আসা তাসমীমা হাসান বলেন, ‘এবারের মেলায় আগের চেয়ে বেশি ভালো লাগা কাজ করছে। মেলাও প্রথম দিন থেকেই জমে উঠেছে। আজকে দুটি বই কিনলাম। আরও আসবো, আরও কিনবো।’

বাংলা একাডেমির সামনে পাঠক ও দর্শনার্থীদের একাংশ

মেলায় নতুন বই

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মেলায় নতুন বই এসেছে ৯৬টি। এরমধ্যে গল্প ৮, উপন্যাস ১৬, প্রবন্ধ ২, কবিতা ২৯, ছড়া ২, শিশুসাহিত্য ৪, জীবনী ৬, রচনাবলি ১, মুক্তিযুদ্ধ ৪, বিজ্ঞান ২, ভ্রমণ ৩, ইতিহাস ৩, রাজনীতি ১, চিকিৎসা ১, বঙ্গবন্ধু ১, অনুবাদ ১, অভিধান ১ এবং অন্যান্য ১০। মেলার দ্বিতীয় দিন আসে ২১টি বই। এখন পর্যন্ত মোট নতুন বই এসেছে ১১৭টি।

শনিবারের সময় সময়সূচি

শনিবার চতুর্থ দিন (৪ফেব্রুয়ারি) মেলা শুরু হবে সকাল ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে ‘শিশুপ্রহর’।

চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠান বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে। ‘স্মরণ: ড. আকবর আলি খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রবন্ধ উপস্থাপন করবেন আমিনুল ইসলাম ভুইয়া। আলোচনায় অংশ নেবেন ফারুক মঈনউদ্দীন, মো. মোফাকখারুল ইকবাল এবং কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোহাম্মদ সাদিক।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম