ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে। মো. আবু সাঈদ (৪৬) নামে ওই ব্যক্তি ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওই ব্যক্তি কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।









