‘অপরিকল্পিত নগরায়ণ ভূমিকম্পে জীবননাশের হুমকি হয়ে দাঁড়াবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৬

অপরিকল্পিত নগরায়ণ ভূমিকম্পে জীবননাশের হুমকি হয়ে দাঁড়াবে মন্তব্য করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেছেন, অপরিকল্পিত নগরায়ণ যেভাবে হচ্ছে সেটা সত্যিই আমাদের জন্য একটা ঝুঁকি। এমনকি পুরান ঢাকার মতো যে জায়গাগুলো আছে, সেখানে আমাদের হয়তো প্রশিক্ষিত জনবল থাকবে যন্ত্রপাতি থাকবে কিন্তু কোনও ধরনের ভূমিকম্প হলে আমরা কী সেখানে পৌঁছাতে পারবো?

বুধবার (৮ ফেব্রুয়ারি) সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিসের ১২ সদস্য উদ্ধার কাজে অংশ নেওয়ার বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহাপরিচালক মাইন উদ্দিন বলেন, ‘একটা জিনিস আমাদের আরও বেশি লক্ষ্য রাখা দরকার, আমাদের মাটির নিচে স্যুয়ারেজ সিস্টেম রয়েছে, গ্যাস সিস্টেম রয়েছে, ইলেকট্রিসিটি সিস্টেম রয়েছে। যখন ভূমিকম্প হবে তখন এগুলোর কী হবে? আজকের সেবামূলক সিস্টেমগুলোই আমাদের জীবননাশের হুমকি হবে।’

তিনি বলেন, ‘আমাদের গ্যাস সিস্টেমের অটো ভালভিং সিস্টেম থাকতে হবে। যদি একটা পর্যায়ের পরে ট্রিমার হয়, ঝাঁকুনি হয়, এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেন অগ্নি দুর্ঘটনা না ঘটে। আমাদের আরও অনেক কাজ করার আছে।’

তিনি আরও যোগ করেন, ‘অনেকেই বলছেন, যেকোনও সময় ঢাকা শহর বা বাংলাদেশে ভূমিকম্প হতে পারে। আমরা সেটা নিয়েই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি কিনেছি। আমাদের জনবলকে প্রশিক্ষিত করছি। জনবল বাড়ানো হচ্ছে প্রয়োজন অনুযায়ী। আমাদের সঙ্গে যারা কাজ করবে– সশস্ত্র বাহিনী বিভাগ বা অন্যান্য বিভাগ, তাদেরও প্রশিক্ষণ দিচ্ছি। কীভাবে কাজ করা হবে সে বিষয়ে কাজ করে যাচ্ছি। যাতে এই দুর্যোগ এলে আমরা উদ্ধারকাজ ঠিকমতো করতে পারি। এছাড়া আমাদের বিদেশি যেসব বন্ধু রয়েছে তাদের সহায়তায় ট্রেনিং চালিয়ে যাচ্ছি।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক