সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠান উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫২

‘চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’—স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত, একুশের গান, আবৃত্তি ও পুষ্পার্ঘ্য অর্পণ করে অমর একুশে অনুষ্ঠানমালার উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়।

জোট সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহ-সভাপতি ড. নিগার চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রেজীনা ওয়ালী লীনা। একুশের কবিতা আবৃত্তি করেন শব্দসৈনিক আশরাফুল আলম।  স্বাগত বক্তব্য রাখেন জোটের সহ-সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস। সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠান উদ্বোধন

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনে দলীয় সঙ্গীত পরিবেশন করেন বহ্নিশিখা, দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন ও দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরশ্রুতি ও কন্ঠশীলন। একক সঙ্গীত পরিবেশন করেন জয়িতা খান, ফয়জুল বারী ইমু, নাসিমা শাহীন ফেন্সি। একক আবৃত্তি করেন মাহিদুল ইসলাম, মাসুদুজ্জামান, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী। পথনাটক পরিবেশন করে মহাকাল নাট্য সম্প্রদায়। আয়োজনের সঞ্চালনায় ছিলেন জোটের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ ও নাঈম হাসান সুজা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠান শুরু হবে বিকাল চারটায়। দলীয় সঙ্গীত পরিবেশন করবে সপ্তরেখা শিল্পী গোষ্ঠী, দলীয় নৃত্য পরিবেশন করবে দিব্য, দলীয় আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি একাডেমি, চারুকন্ঠ আবৃত্তি সংসদ, নাটনন্দন সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র।

একক সঙ্গীত পরিবেশন করবেন আবু বকর সিদ্দিক, সরদার রহমত উল্লাহ, শ্রাবণী গুহ রায় ও ফকির সিরাজ। একক আবৃত্তি পরিবেশন করবেন মাসকুর-এ-সাত্তার কল্লোল, ড. শাহাদাত হোসেন নিপু, তামান্না তিথি ও শিমুল পারভীন। পথনাটক পরিবেশন করবে নাট্যধারা ও বৃত্ত নাটক দল।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের