বডিবিহীন গাড়ির ইঞ্জিনের চাপায় ওয়ার্কশপের কর্মচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৭

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় রাস্তা পার হওয়ার সময়ে একটি বডিবিহীন নতুন গাড়ির চেসিসের (ইঞ্জিন) চাপায় এক যুবক নিহত হয়েছেন। মো. পলাশ (৩০) নামে ওই যুব্ক স্থানীয় ‘সাগরিকা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ’ নামে একটি প্রতিষ্ঠানে গাড়ির বডি তৈরির কাজ করতেন।

নিহতের সহকর্মী সাইফুল ইসলাম জানিয়েছেন, বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে কাজলা ব্রিজের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি বডিবিহীন নতুন গাড়ির চেসিস (ইঞ্জিন) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের আরেক সহকর্মী রিপন জানিয়েছেন, তারা চার জন কাজ শেষে ওয়ার্কশপের মালিকের কাছ থেকে টাকা নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ায় সময়ে দুর্ঘটনার শিকার হন। 

নিহতের বাবার নাম মৃত আব্দুল মান্নান। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি এক সন্তানের জনক ছিলেন।

ঘাতক চেসিস (ইঞ্জিন) গাড়িটিকে পুলিশ জব্দ করেছে।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে।

/এআইবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম