৪ হাজার পিস ইয়াবা মামলায় দুই আসামি কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৭

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহানের আদালত আসামিদের কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

আসামিরা হলেন- মো. স্বপন মীর ও আউয়াল হোসেন।

এ দিন মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিব উদ্দিন জনি। অপরদিকে আসামিরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ি বিএসটিআই চৌরাস্তা মোড়ে দুই মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কাভার্ড ভ্যানসহ অবস্থান করছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ স্বপন ও আউয়ালকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির খান।

/এমকেআর/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম