ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. ইকবাল (৫১) নামে দণ্ডাদেশ পাওয়া এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থতাজনিত কারণে কারারক্ষী মো. শাকিলসহ কয়েকজন তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সকাল পৌনে ৯টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ইকবালকে মৃত ঘোষণা করেন।
মৃতের কয়েদি নম্বর ১৭১৯/এ। তার বাবার নাম আব্দুল হান্নান।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।









