৮ ক্যাটাগরিতে আনসার পদক পাচ্ছেন ১৮০ সদস্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪০

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) বিভিন্ন বিভাগে অবদানের জন্য প্রতিবছর বাহিনীর সদস্যদের কয়েকটি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। এবার ৪৩তম জাতীয় সমাবেশে সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য আনসার ও ভিডিপির ১৮০ সদস্যকে পদক দেওয়া হচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কে এম সালাহউদ্দিনের সই করা এক গেজেটে আনসার পদকের জন্য নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল রবিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীর সদস্যদের পদক পরিয়ে দেবেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে পদক পান। আনসার পদক হলেন, ‘বাংলাদেশ আনসার পদক’, ‘প্রেসিডেন্ট আনসার পদক’, ‘বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক’, ‘প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক’, ‘বাংলাদেশ আনসার (সেবা) পদক’, ‘প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক’, ‘বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক’ এবং ‘প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক’।

এর মধ্যে মরণোত্তর পদক পেয়েছেন অঙ্গিভূত আনসারের মৃত সাদ্দাওয়ার হোসেন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫ জন নারী সদস্য আনসার পদক পেয়েছেন।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম