টানাপড়েনের সংসার। তবু স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল পরিবারটির। স্বামী স্বপন চন্দ্র নাথ ও দুই ছেলে নয়ন ভৌমিক আর অয়ন ভৌমিককে নিয়ে এই স্বপ্ন দেখতেন স্বপ্না রানী। ফেনী জেলার দাগনভুইয়া থানাধীন সেকান্দরপুর গ্রামে বসবাস এই পরিবারটির। অভাবের সংসারটাকে একটু সচ্ছল করতে ১৮ বছর বয়সী ছেলে নয়নকে পড়াশোনা ছেড়ে কাজে নামতে হয়েছে বেশ আগেই। কিন্তু কে জানতো আরও বড় বাধা অপেক্ষা করছে পরিবারটির সামনে!
জরায়ু ক্যান্সার আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী ক্যান্সার ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন ৪১ বছর বয়সী স্বপ্না। চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে পুরো পরিবারকে। অভাবের সংসারে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাকে বাঁচাতে এগিয়ে আসতে আকুল আবেদন জানিয়েছেন তার স্বামী ও সন্তানরা।
আর্থিক সহায়তার জন্য:
বিকাশ নম্বর:
১) ০১৬২২৯৬৯০৮৪
২) ০১৮১৩০৪৯৭৯৮
ব্যাংক একাউন্ট নম্বর:
ডাচ বাংলা ব্যাংক- ১৭৪১৫৮০০১৫২৩০, দাগনভুইয়া ব্রাঞ্চ
বিস্তারিত জানতে যোগাযোগ:
নয়ন ভৌমিক +৮৮০১৬২২-৯৬৯০৮৪









