আনসার বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার সালমা সিদ্দিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২১

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে এই প্রথমবার কোনও নারী আনসার কর্মকর্তা প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেছেন। বরিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে ৪৩তম জাতীয় সমাবেশের প্যারেড কমান্ডার ছিলেন ড. সালমা সিদ্দিকা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকাল ১০টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে অভিবাদন গ্রহণ করেন। এরপর কুচকাওয়াজ, পদক বিতরণ শেষে বাহিনীর উদ্দেশে ভাষণ দেন। পরে প্রধানমন্ত্রী আরও কয়েকটি ইভেন্টে অংশ নেন।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধার সন্তান ড. সালমা সিদ্দিকা ২০০৬ সালে ২৫তম বিসিএস ক্যাডারে (আনসার) সহকারী পরিচালক পদে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেন। এরপর দক্ষ ও কর্মঠ এই নারী কর্মকর্তা জেলা ও ব্যাটিলিয়নেসহ সদর দফতারের বিভিন্ন গুরুত্বপদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১০ থেকে ১১ সাল পর্যন্ত প্রেষণে এসএসএফ-এ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আনসার সদর দফতরে পরিচালক (সিএইচটি অপারেশনস) হিসেবে কর্মরত আছেন।

আনসার বাহিনীর এই চৌকস কর্মকর্তা ২০০১ সালে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স শেষ করেন। পরে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেন। ২০১৯ সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসে (আইসিসিআর) বৃত্তিপ্রাপ্ত হয়ে কালচারের ওপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম