‘কালের কথা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মাহবুবুর রহমান তুহিনের প্রবন্ধ সংকলন ‘কালের কথা’র মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বক্তব্যের প্রাসঙ্গিকতা, ভাবের গভীরতা ও প্রকাশের ভিন্নতা গ্রন্থটিকে স্বতন্ত্র ও প্রাণবন্ত করে তুলেছে।’ তিনি সবাইকে ‘কালের কথা’ গ্রন্থটি কিনে লেখককে উৎসাহ দেওয়ার আহ্বান জানান।
গ্রন্থটি প্রকাশ করেছে অনার্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন রাহাত অনার্য। ১১২ পৃষ্ঠার বইয়ে ১৯টি প্রবন্ধ স্থান পেয়েছে। বইটি পাওয়া যাবে মেলার ৯২-৯৫ নাম্বার স্টলে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









