মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে দাদি-নাতনির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৭

রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ছয় মাস বয়সী নাতনিসহ দাদি নিহত হয়েছেন। মেট্রোরেল দুই নম্বর স্টেশনের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক আরাফাত হোসেনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাজেদা বেগম (৪০) তার ছয় মাস বয়সী নাতনী রাফিয়াকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মেট্রোরেল দুই নম্বর স্টেশনের সামনে দিয়ে রাস্তাপার হচ্ছিলেন তারা। এসময় মিরপুর থেকে উত্তরামুখি একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে শিশুটিকে নিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই নারী।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তাদের প্রথমে স্থানীয় উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মাজেদাকে মৃত ঘোষণা করেন।

শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. শরিফুল ইসলাম জানান, শিশু রাফিয়ার বাবার নাম রিফাত হোসেন। তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মাজেদার মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে ও রাফিয়ার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এআইবি/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম