বায়ুদূষণের অভিযোগে ২৫ যানবাহন ও ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৩

বায়ুদূষণের অভিযোগে ঢাকায় ২৫টি যানবাহনকে ৬০ হাজার টাকা এবং ৯টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতর জানায়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে তাদের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসনে উদ্যোগে মিরপুরের ৬০ ফিট, বসিলা, মানিক মিয়া এভিনিউ, গেন্ডারিয়া ও সবুজবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই অভিযানে মিরপুর এলাকায় মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের অভিযোগে ৩টি প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৬০ ফিট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠান হতে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বসিলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্টে যানবাহনের কালো ধোঁয়া ছড়িয়ে বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন থেকে  ১৬ হাজার ৫শ’ টাকা এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে একটি যানবাহন থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মানিক মিয়া এভিনিউ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনুর নেতৃত্বে মোবাইল কোর্টে যানবাহনের কালো ধোঁয়া  ছড়িয়ে বায়ুদূষণের দায়ে ১৭টি যানবাহন থেকে ৩৩ হাজার ৫ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সবুজবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশের নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ২টি প্রতিষ্ঠান হতে মোট ১০ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়। গেন্ডারিয়া এলাকায়  নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েলের নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান হতে ১০ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।

পরিবেশ অধিদফতর জানায়, তাদের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম