সাইফ পাওয়ার টেক গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৯

বরিশালে শেখ হাসিনা সেনানিবাসের পায়রা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত প্রথম সাইফ পাওয়ার টেক গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেছেন এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ পুরস্কার বিতরণ করে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

টুর্নামেন্টে গলফ ক্লাবের সদস্যরা ছাড়াও জুনিয়র, লেডি এবং রেগুলার গলফার ক্যাটাগরিতে মোট ৫৫ জন গলফার অংশগ্রহণ করেন। পায়রা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। পায়রা নদীর তীরে অবস্থিত পায়রা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব নবগঠিত শেখ হাসিনা সেনানিবাসে ২২ আগস্ট উদ্বোধন করা হয়। যা সামরিক ও বেসামরিক সকল বাংলাদেশির জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, গলফ ক্লাবটি পায়রা নদীর তীর ঘেঁষে তৈরি করা হয়েছে। সেকারণে এটি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করতে সক্ষম। এর ফলে বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষের জন্য খেলাধুলা ও বিনোদনের বিশেষ সুযোগও সৃষ্টি করেছে।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক