মোবাইল ফোনের জন্য ব্যবসায়ীকে কোপালো ছিনতাইকারীরা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২২

রাজধানীর বংশালে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীকে কুপিয়ে তার মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।  

আহত ব্যবসায়ীর নাম মো. সবুজ হাসান (২৮)। তিনি যশোর সদর উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে।

সবুজ জানান, তিনি ফাইবারের ব্যবসা করেন। তিনি ব্যবসায়িক কাজে সিলেট গিয়েছিলেন। সেখান থেকে শনিবার ভোরে সায়েদাবাদ পৌঁছান। বাস থেকে নেমে ভোর ৪টার দিকে  বংশালে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে বংশাল ঠাঠারি বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী তার পথরোধ করে। তারা ছিনতাইয়ের চেষ্টা করে। সবুজের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে আহত করে মোবাইল ফোনটি নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়।

এই তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত সবুজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার স্বজনরা তাকে নিয়ে যান।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

/এআইবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম