সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭

সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি নেতা নাজমুল হুদা আর নেই। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, একটু আগে নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে ফোন করা হলে আত্মীয় পরিচয়ে একজন বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার রাত ১০টার দিকে নাজমুল হুদা মৃত্যুবরণ করেন। বিস্তারিত পারিবারিকভাবে পরে জানানো হবে।

নাজমুল হুদা অনেক দিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

প্রসঙ্গত, নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি হন তথ্যমন্ত্রী। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা হয়।

২০১২ সালের ৬ জুন বিএনপি থেকে পদত্যাগ করেন নাজমুল হুদা। সে বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। চলতি মাসে দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে।

নাজমুল হুদার জন্ম ঢাকার দোহারে।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম