আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউএনডিপি’র উদ্যোগ

ইউএন বাংলা ফন্ট এখন ইউনিকোডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবার ইন্টারনেটে বাংলা ব্যবহারে আরও বৈচিত্র্য আনার উদ্যোগ নিয়েছে। ইউনিকোডসহ ‘ইউএন বাংলা' ফন্টটি সাতটি ভিন্ন রূপে বিশ্বের সব বাংলা ভাষাভাষীর জন্য প্রকাশ করা হয়েছে।

ইউএন বাংলা ফন্টটি প্রথমে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি শুধু একটি আঙ্গিকে অফলাইনে ব্যবহারের জন্য প্রকাশ করা হয়। এবার তা সবার জন্য উন্মুক্ত করা হলো। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং শুভেচ্ছা দূত জয়া আহসান আনুষ্ঠানিকভাবে ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণটি প্রকাশ করেন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘২০২০ সালে ভাষা শহীদদের স্মরণে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ইউএন বাংলা ফন্টটি প্রকাশ করেছিলাম। যেহেতু অনলাইনে বাংলার ব্যবহার ক্রমেই বাড়ছে, তাই আমরা এবার ইউনিকোডে ইউএন বাংলা ফন্টটি সবার ব্যবহারের জন্য প্রকাশ করেছি। বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ আমি মনে করছি বাংলা লেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।’

স্টেফান লিলার আরও বলেন, ‘যারা বাংলায় লেখালেখি করেন তারা এখন মোবাইলে এবং কম্পিউটারে এই ফন্ট ব্যবহার করে নতুন আঙ্গিকে লিখতে পারবেন।’

ইউএনডিপি বাংলাদেশের  শুভেচ্ছা দূত জয়া আহসান ফন্টটি উদ্বোধন করার সময় বলেন, ‘আমরা যারা বাংলায় লেখালেখি করি তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি দারুণ সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএনডিপির এরকম একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি নিজেও আনন্দিত।’

ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ূম বলেন, ‘এই ফন্টটি শুধু ইউএনডিপির জন্য না, জাতিসংঘ যে কোনও সংস্থা এই ফন্টটি ব্যবহার করতে পারবে। পাশাপাশি যে কেউ এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।’

ইউএন বাংলা ফন্টটির ডিজাইনার মহিবুবুর রহমান রাজন বলেন, ‘আসলে আমাদের প্রিয় বাংলা বর্ণমালায় মাত্রা যুক্তাক্ষরসহ সব মিলিয়ে বৈচিত্র্য অনেক বেশি। তাই বাংলা বর্ণমালা নিয়ে কাজ করার সুযোগটাও বেশি। ইউএন বাংলা ফন্টটির মতো এতো ভিন্নতা খুব বেশি আর নেই।’

 

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম