আবাসিক হোটেলের বেলকনি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৭

রাজধানীর মতিঝিলের রাহমানিয়া ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেল ভবনের ১১ তলার বেলকনি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক ৫০ বছর। 
 
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘সোমবার (২০ ফেব্রয়ারি) রাতে খবর পেয়ে ফকিরাপুল কালভার্ট রোডের হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনালের ২০ তলা ভবনের ১১ তলার বেলকনি থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।’

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘লোকটি ওই ভবনের উপরের কোনও ফ্লোর থেকে এগারো তলার বেলকনিতে পড়ে গেছে, নইলে লাফিয়ে পড়েছে অথবা কেউ তাকে মেরে সেখানে ফেলে দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি, বিষয়টি তদন্তাধীন।’

তিনি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

মৃতের পরিচয় জানার চেষ্টা করে যাচ্ছে পুলিশ উল্লেখ করে তিনি বলেন, ‘ফিঙ্গার প্রিন্টের জন্য সিআইডি ক্রাইম সিনকে সংবাদ দেওয়া হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম