বইমেলায় উদ্যেক্তা তাসনিয়ার বই ‘সেল্ফ হিলিং’

ঢাবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তাসনিয়া আতিক একজন উদ্যোক্তা। গড়ে তুলেছেন চিলারস নামে একটা ফাস্টফুডের শপ। পাশাপাশি আছে বুটিক হাউস। এ ছাড়াও নিয়মিত তরুণদের উজ্জীবিত করতে মোটিভেশনাল স্পীকার হিসেবে কাজ করছেন। পাশাপাশি নারীদের নিয়েও আছে তার নানা উদ্যোগ।

এবার লিখলেন বই। তরুণদের আরও একধাপ এগিয়ে নিতে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম বই ‘সেল্ফ হিলিং’ নামের একটি বই।

বইটি প্রসঙ্গে এই লেখিকা বলেন, ব্যাপারটা ঠিক বিশ্বাস হওয়ার মত না আমার কাছে। তিন বছর ধরে এই বই লেখার কাজ চলেছে। বই এর অর্ধেক লিখেছিলাম মালদ্বীপে ২০২১ সালে। সেটা ২০২৩ সালে এসে শেষ হলো। কোনও শখের বসে লেখা না। আমি কোনও সিরিয়াস টাইপ লেখিকা হতে চাই না। প্রতিবছর শুধু একটা বই লিখতে চাই। কারণ লিখতে আমার ভালো লাগে। কিছু অধ্যায় লিখতে গিয়ে এমনকি চোখ ঝাপসা হয়ে যাচ্ছিলো, কিছু অধ্যায় লিখতে গিয়ে রাগে হাত পা কাঁপছিলো, আবার কিছু ঘটনা লিখতে গিয়ে নিজেই হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছি।

তিনি আরও বলেন, একজন মানুষ ব্যর্থ হতে পারেন, ক্ষত বিক্ষত হতে পারেন। তবে এসব থেকে কী করে বের হয়ে সফলতার দিকে যাবেন সেটাই পুরো বইতে বলার চেষ্টা করেছি।

বইটি পাওয়া যাবে শব্দশৈলীর ২৯ নম্বর প্যাভিলিয়নে। এছাড়া অনলাইন বুক শপ গুলোতেও পাওয়া যাবে।

/ইএইচ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক