অসাম্প্রদায়িক-মানবিক সম্পর্কই হচ্ছে সবচেয়ে টেকসই: উপাচার্য আখতারুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭

রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের বাইরে যখন মানুষে সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন হয়, সেই সম্পর্ক অনেক টেকসই হয়। যা মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিফলিত হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নারায়ণগঞ্জ জেলা সমিতি’র আয়োজনে বাংলাদেশ-ভারত ‘জাতীয় সাহিত্য উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হচ্ছে সব থেকে বেশি মানবিক এবং অসাম্প্রদায়িক সম্পর্ক। অসাম্প্রদায়িক এবং মানবিক সম্পর্ক হচ্ছে— টেকসই সম্পর্কের পূর্ব শর্ত। দুই বাংলার মানুষদের মধ্যে আমরা পিপল টু পিপল এনগেজমেন্টের কথা বলি, সেটি খুব জরুরি।’

তিনি বলেন, ‘দুই বাংলার মানুষরা যখন একসঙ্গে  নানা ধরনের সাহিত্য বিনিময় করবে, সেটির মাধ্যমে একটি নতুন ধারার সৃষ্টি হবে। এই নতুন ধারার সৃষ্টি  হচ্ছে এক ধরনের সৃষ্টিশীল ধর্মের বিকাশ ঘটানো।’

ড. আখতারুজ্জামান নারায়ণগঞ্জ জেলার সমিতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তারা ব্যতিক্রমধর্মী একটা আয়োজন করেছে। এখানে সৃজনশীলতার বহিঃপ্রকাশ আছে। বাংলাদেশে অনেক জেলা সমিতি আছে, কিন্তু এর মধ্যে নারায়ণগঞ্জ জেলা সমিতিই আন্তর্জাতিক সম্প্রদায় যেমন- ভারতকে সঙ্গে নিয়ে এই সাহিত্য উৎসবের আয়োজন করেছে। নারায়ণগঞ্জ জেলা সমিতি এর মাধ্যমে দুই বাংলার মানুষদের একত্রিত করেছে। এই ধরনের কার্যক্রম সামনের দিনে অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, ‘বাংলাদেশ-ভারত  জাতীয় সাহিত্য উৎসব-২০২৩’ এ বছরই প্রথম শুরু হয়। আগামী বছর থেকে ২২ ও ২৩ ফেব্রুয়ারি এই সাহিত্য উৎসব পালিত হবে বলে জানানো হয়। 

নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ হৃদযয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি