ডেমরায় বাউন্ডারি দেওয়াল থেকে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৮

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় খেলতে গিয়ে বাউন্ডারি দেওয়াল থেকে নিচে পড়ে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার ডেমরা কোনাপাড়া আলামিন রোডে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত শিশুটির মা রানু বেগম বলেন, ‘বাসায় আমি কাপড়কাচায় ব্যস্ত ছিলাম। সে সময় মেয়ে রায়সা (২) ও ছেলে মো. রাফসান (৭) বাসার সামনের গলিতে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর ছেলে রাফসান বাসায় ফিরে আসলেও মেয়ে আসেনি। কিছু সময় পরে ওই গলিতে একটি বাসার বাউন্ডারির দেওয়ালের উপর হেঁটে খেলতে গিয়ে উপর থেকে নিচে পড়ে যায়। এতে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।’

পরে সেখান থেকে বিকাল সোয়া ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত রায়সা নীলফামারী জেলার জলঢাকা উপজেলা উপজেলার মৌজ শৈলমারী গ্রামের রাজমিস্ত্রী রুবেল ইসলামের মেয়ে।

বর্তমানে ডেমরা থানাধীন কোনাপাড়া আলামিন রোড, আমিন হোসেনের টিন সেড বাসায় পরিবারের সাথে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে রায়সা ছিল ছোট।

/এআইবি/এএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম