ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন 

বিএনপিপন্থী নীল প্যানেলের ভোট বর্জনের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৬

দেশের সবচেয়ে বড় বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী নীল প্যানেলের প্রার্থীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ১ম দিনের ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। 

এসময় তারা নির্বাচনে কারচুপির অভিযোগ আনেন এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। আগামীকালের ভোট বর্জন করেন এবং অন্যান্য ভোটারদের ভোটদান হতে বিরত থাকতে অনুরোধ জানান। 

এ বিষয়ে বিএনপিপন্থী নীল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, 'প্রথম দিনে ১৪টি কাউন্টারে ভোটগ্রহণ হয়েছে। যেখানে ৪ হাজার ২৩টি ভোট গ্রহণের ঘোষণা দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পর ৫ হাজার ২৮টি ভোট গ্রহণ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। পরে কোন কাউন্টারে কত ভোট হয়েছে হিসাব নিয়ে দেখা গেছে ৪ হাজার ২৩ ভোট হয়েছে। প্রথম দিনে এক হাজার পাঁচ ভোট কারচুপি করেছে, কিছু অনিয়ম করেছে। এসব কারণে আমরা ভোট বর্জন করেছি।'

এদিকে আজ প্রথমদিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে ৫০২৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহসান হাবীব।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম