জাতিসংঘে ভোটে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ রাশিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৩

যুদ্ধ বন্ধে ইউক্রেন ত্যাগ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

শুক্রবার দিবাগত রাতে এক টুইট বার্তায় রাশিয়ান দূতাবাস জানায় ‘ভোটদানে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।’

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ‘জাতিসংঘ নীতির অন্তর্নিহিত তাৎপর্য অনুযায়ী ইউক্রেনে একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা’ শীর্ষক রেজুলেশন গ্রহণ করা হয়।। এর পক্ষে ভোট পড়ে ১৪১টি, বিপক্ষে সাতটি এবং ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ভোটদানে বিরত থাকে। অন্য দিকে নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ পক্ষে ভোট দেয়।

১০ সদস্য বিশিষ্ট আসিয়ানের আটটি দেশ পক্ষে ভোট দেয়। ভিয়েতনাম ও লাও পিডিআর ভোট দানে বিরত ছিল। একইসঙ্গে চীনও ভোট দানে বিরত থাকে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া, মালি, ইরিত্রিয়া এবং রাশিয়া।

এর আগে, ইউক্রেন যুদ্ধ নিয়ে আনা পাঁচটি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দেয় বাংলাদেশ এবং তিনটিতে ভোট দানে বিরত থাকে।

/এসএসজেড/আরকে/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম