বকেয়া বেতনের দাবিতে প্যারাডাইস ক্যাবলসের শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৯

নারায়ণগঞ্জের প্যারাডাইস ক্যাবলস লিমিটেডের শ্রমিকরা তাদের ১৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

রবিবার (২৬ ফেব্রুয়রি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্যারাডাইস ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে শ্রমিকরা জানান, নারায়ণগঞ্জের ফতুল্লাহর কুতুব আইলে অবস্থিত প্যারাডাইস ক্যাবলস লিমিটেডে প্রায় ২৬০ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। কিন্তু তারা তাদের বেতন সঠিক সময়ে পাচ্ছেন না। মালিকপক্ষ বিভিন্ন সময়ে ১৮ মাস ধরে তাদের কোনও বেতন-ভাতা দিচ্ছে না। এতে অনাহারে ও  অর্ধাহারে তারা দুর্বিষহ জীবন-যাপন করছেন।

শ্রমিকরা আরও বলেন, কারখানাটির মালিক চার ভাইয়ের অভ্যন্তরীণ কোন্দোলের কারণে শ্রমিকদের বেতন-ভাতা আটকে আছে। হয় তারা শ্রমিকদের নিয়মিত বেতন দিয়ে কারখানা চালু রাখুক, নয়তো আইন অনুযায়ী বকেয়া বেতন ভাতা পরিশোধ করে কারখানা বন্ধ করে দিক। কিন্তু তারা দুটির একটিও করছে না। এটা তো হতে দেওয়া যায় না।

অবিলম্বে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর নেতাদের নিয়ে কারখানাটির বিরুদ্ধে কঠোর আন্দোলনে গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

প্যারাডাইস ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্যারাডাইস ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ-সভাপতি মো.সেলিম প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম