পুলিশ কর্মকর্তার স্ত্রীর গাড়িচাপায় কেয়ারটেকার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৮

পুলিশ কর্মকর্তার স্ত্রীর গাড়িচাপায় রাজধানীর বসিলা এলাকায় ইউনুস (৬২) নামে এক কেয়ারটেকার নিহত হয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। গাড়ি চালককে হেফাজতে নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (২৭ ফেব্রুয়ারি) এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, রবিবার রাতে বসিলা ব্রিজ এলাকার পাশে বহুতল এক ভবনের নিচতলায় একটি প্রাইভেটকার পার্কিংয়ে রাখার অপেক্ষায় ছিল। সে সময় বাসার কেয়ারটেকার ইউনুস প্রাইভেটকারটি রাখার জন্য লোহার গেটটি খোলার মুহূর্তে প্রাইভেটকারটি হঠাৎ গেটে এসে ধাক্কা দেয়। এতে লোহার গেট ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

ওসি জানান, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত হচ্ছে। যতটুকু জানি ওই গাড়িটি এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর। তবে ঘটনার সময় গাড়ির চালকের আসনে ছিলেন টুটুল মাতব্বর। তাকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে নিহতের চাচাতো ভাই আল আমীন হোসাইন খোকন বলেন, ‘গতকাল রাতে মূল দরজা দিয়ে বাসার নিচে গ্যারেজে ঢোকার সময় গাড়ির ব্রেক ফেল হয়। তীব্র গতিতে গিয়ে গাড়িটি দরজায় ধাক্কা দেয়। এতে দরজা ভেঙে ইউনুসের ওপরে পড়লে ঘটনাস্থলেই মারা যায়।’

নিহতের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গ থেকে সোমবার সন্ধ্যায় বুঝে পেয়েছে পরিবার। মরদেহ নিয়ে রাতেই ঝালকাঠির গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা জানান স্বজনরা। ইউসুফের বাড়ি ঝাটকাঠি সদরের বীরমহল গ্রামে। চার মাস আগে এই বাসায় কেয়ারটেকার হিসেবে যোগদান করেন তিনি।  

এই ঘটনায় মোহাম্মদপুর থানা-পুলিশ মামলা না নিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলা করার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ করেন আল আমীন হোসাইন খোকন।

/এএইচ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম