প্রটোকলের গাড়ি দুর্ঘটনা: চালকের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৩, ১৭:১৬আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৭:২১

কায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরোর প্রটোকলের জন্য বরাদ্দ বিএমডব্লিউ গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনায় করা মামলায় গাড়িটির চালক সোহরাব মিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকী শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

শুক্রবার (৩ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। প্রটোকলের গাড়ি দুর্ঘটনা: চালকের জামিন নামঞ্জুর

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য রবিবার (৫ মার্চ) দিন ধার্য করেন। এদিন তার আইনজীবী শুনানির জন্য সময় চাইলে বিচারক সোমবার (৬ মার্চ) জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

তিন দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছান আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।

প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে আর্জেন্টিনার ৩৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। তার প্রটোকলের জন্য বরাদ্দ বিএমডব্লিউ গাড়িটির চালক ছিলেন পরিবহন পুলের চালক সোহরাব মিয়া। প্রটোকলের গাড়ি দুর্ঘটনা: চালকের জামিন নামঞ্জুর

পরের দিন (২৮ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ডিউটি শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে গাড়িটি জমা না দিয়ে নিজ বাসায় চলে যান চালক সোহরাব মিয়া। গাড়িটি নিয়ে তার মেয়ে ঘুরতে বের হলে মিরপুর এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা করেন। মামলার পর সোহরাব মিয়াকে গ্রেফতার করে দারুস সালাম থানা পুলিশ।

এ ঘটনায় গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় গাড়িচালক সোহরাবকে বরখাস্ত করে।

আরও পড়ুন:

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম